শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছফর উদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়িতে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন করেন মরহুমের পুত্র আলহাজ্ব ছালেহ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় বিএনপির ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক শাহাজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী বড় মসজিদের সেক্রেটারি মোখলেছুর রহমান খান মক্কু ও জেলা পরিষদের সাবেক সদস্য আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আলহাজ্ব ছফর উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে মুফতি খালিছুর রহমান সমগ্র মুসলিম উম্মাহ, বেগম খালেদা জিয়া এবং মরহুম আলহাজ্ব ছফর উদ্দিনের কবরের আজাব মাফের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024