|
Date: 2026-01-06 19:04:41 |
আশাশুনি উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য গঠিত ১৯ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে মো. আব্দুস সালাম গাজীকে সভাপতি এবং আলহাজ আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মইনুর হোসেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. শওকত হোসেন ও মো. মমিনুর রহমান। সহসাধারণ সম্পাদক করা হয়েছে মোস্তফা হারুনার রশীদ ও মো. বকুল শিকারীকে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান শাওন এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মোস্তফা কামাল। হিসাব রক্ষকের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল মান্নান। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শাহেদুজ্জামান এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কবিরুল ইসলাম।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম (গদাইপুর), মো. নাজমুল ইসলাম, মো. হাবিবুর রহমান (বাবু), বাসুদেব মণ্ডল ও মো. জুয়েল হোসেন।
এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস ও মো. শামসুর রহমানকে সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান (বাবু) ও শেখ ফরহাদ হোসেন যৌথভাবে তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশাশুনি উপজেলার ঠিকাদারদের স্বার্থরক্ষা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে
© Deshchitro 2024