|
Date: 2026-01-04 22:09:55 |
শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী অনতু বলসহ সরকারি স্কুল-কলেজের শিক্ষক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। এরপর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
© Deshchitro 2024