কক্সবাজারের কুতুবদিয়ায় বিপ্লবী শহীদ ওসমান হাদীর বিভিন্ন বক্তব্য সম্বলিত দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে। ইনকিলাব মঞ্চের কর্মসুচির অংশ হিসেবে  বৈষম্যবিরোধী ছাত্রনেতা। ফ্যাসিবাদ বিরোধী আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান  হাদীর প্রতি শ্রদ্ধা জানাতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার উপজেলার  ছাত্রনেতা কাজী তাহমিদের উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন গুরুপ্তপুর্ণ স্থাপনার দেয়ালে  গ্রাফিতির মাধ্যমে  তুলে ধরার চেষ্টা করা হ‌য়ে‌ছে শহীদ হাদীর স্মরনীয় বিভিন্ন বক্তব্য।

এ ব্যাপারে উপজেলা ছাত্রনেতা  কাজী তাহমিদ বলেন,কুতুবদিয়ায় শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তারা  বিষয়টি উপলব্ধি করে নতুন প্রজন্মের সামনে শহীদ হাদীর অমিয় বক্তব্যের কয়েকটি গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন।

 দেয়ালে লেখা শহীদ শরীফ ওসমান হাদীর বানী শুধু একটা শব্দ নয়। এই গ্রাফিতি সমাজের নতুন প্রজন্মের জন্য একটি আধিপত্যবাদ বিরোধী ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী বার্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024