|
Date: 2025-12-31 21:55:45 |
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১শে ডিসেম্বর) উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি থানা বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজোয়ানুল করিম সাজি, কেতকীবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারাদেশের ন্যায় ডোমার উপজেলাতেও শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024