|
Date: 2025-12-30 21:23:02 |
সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে রাইফিয়া জান্নাত রাইফা। সে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এখন টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক রিফাত রহমানের কন্যা। সম্প্রতি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষকদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে রাইফিয়া জান্নাত রাইফা।তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক,সহপাঠী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা যায়। রাইফিয়া জান্নাত রাইফার এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন শিক্ষকরা। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শুভানুধ্যায়ীরা। এবিষয়ে রাইফিয়া জান্নাত রাইফার বাবা সাংবাদিক রিফাত রহমান বলেন,আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের কাছে। আজ আমার বড় মেয়ে লেখাপড়ায় ১ম স্থান স্থান অর্জন করেছে এটি সত্যিই আনন্দ বিষয়।আমার বাবা,মা আত্মীয় স্বজন সহ পরিবারের অন্যন্য সকল সম্মানিত সদস্য বৃন্দ রাইফিয়া জান্নাত রাইফা ভালো ফলাফলের কৃতিত্ব আনন্দিত। আমাদের পরিবারের পক্ষ থেকে স্কুলের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষাকাদের কে স্পেশাল ধন্যবাদ জানাই।
© Deshchitro 2024