|
Date: 2025-12-21 03:04:08 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০ ডিসেম্বর আয়োজিত সারা দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে ৮ টি হিফজুল কুরআন মাদ্রাসার ৩১ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ১০ টা থেকে প্রতিযোগীদের মাঝে তেলাওয়াত শুরু হয়, তন্মধ্যে বিশুদ্ধ, নির্ভূল ও সুন্দরভাবে তেলাওয়াত করায় ১০ জনকে নির্বাচিত করে বিজয়ী বলে ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে সনদ এবং নগদ টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে কফিল আশরাফ জিহানের সঞ্চালনায়
চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন'র সার্বিক তত্বাবধানে এবং তারই সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি ও জেনারেল সেক্রেটারি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, মুসলমান হিসেবে আমাদের সকলকে পবিত্র কুরআনের আলোয় আলোকিত হতে হবে, চরম্বা ইউনিয়ন জুড়ে কুরআনের আলো ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, তিনি বলেন আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করবেন বলে ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূর্যোগ বেবস্থাপনা অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব, কক্সবাজার জেলার সেবা ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ প্রতিযোগীদের অভিভাবক, শিক্ষক, সচেতনমহল, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024