|
Date: 2025-12-19 15:44:51 |
অগ্রহায়ণ শেষে পৌষ মাস শুরু হয়ে গেছে। সেই সাথে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত অনেকের জন্য খুশি, আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে এলেও কিছু মানুষের জন্য শীত যেনো এক অভিশাপ। শীত এলেই তাদের দুঃখ-দুর্দশা বেড়ে যায় কয়েকগুন। ভিটেমাটি হীন, ছন্নছাড়া মানুষের জীবন শীতে ফিকে হয়ে যায়। পড়নে থাকে না শীতের পোষাক। তাই এসব শীতার্ত মানুষের পাশে এসে দাড়ান আপনি। তাদেরকে কম্বল, জ্যাকেট, শাল কিংবা অন্য কোন গরম কাপড় দিয়ে সহযোগিতা করুন। তাদের মাঝে ছড়িয়ে দিন একটু উষ্ণতার ছোঁয়া। আপনার এই ছোট্ট পদক্ষেপ এই-শীতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। তাই আপনার নতুন বা পুরাতন অব্যবহৃত গরম কাপড়, ঘড়ে অযথা ফেলে না রেখে অসহায়, দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিন।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।
© Deshchitro 2024