ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ (সদর-রাজনগর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল। 

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর কাছ থেকে বৃহস্পতিবার দুপুরে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক খিজির মোহাম্মদ জুলফিকার। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,  আমার অফিস থেকে আজ দুপুরে খেলাফত মজলিসের একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024