দেওয়াল ঘড়ির প্রতীক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা লোকমান আহমদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সহ-সভাপতি মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024