আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আড়বাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শারফুল ইসলাম ওরফে শফি (৫৪), পিতা: মৃত আব্দুর রহমান এবং দুয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম হোসেন (৩১), পিতা: মোখলেছুর রহমান। থানা সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024