|
Date: 2025-12-17 13:31:36 |
রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) সকাল ৬টা ৪২ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠন-সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা। এসময় আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ সেরাজুল হক, মুক্তি যোদ্ধা সংসদের উপজেলা কমিটির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান আসাদ , উপজেলা প্রকৌশলী এজাজ আহমেদ,
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রাণীসম্পদ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম।
অত:পর শুরু হয় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। প্রসঙ্গত পাকিস্থানী শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি প্রতি বছর এই দিবসটি শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ।
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। এছাড়া শ্রদ্ধা জ্ঞাপন করি জাতীয় চার নেতা সহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।
© Deshchitro 2024