|
Date: 2025-12-16 21:41:41 |
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মামুন শেখের স্ত্রী আছিয়া খাতুন সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্নার জন্য সুইচ দিতে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আছিয়া খাতুন ছোট ছোট তিনটি ছেলে সন্তানের জননী বলে জানা গেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© Deshchitro 2024