রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও পীরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোত্তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাশেম আলী, দপ্তর সম্পাদক আব্দুর জব্বার, সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল এবং ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদ সহ অনেকে। 

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024