|
Date: 2025-12-16 15:06:25 |
সাতক্ষীরায় মহান বিজয় দিবস-২০২৫" উদযাপন ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের সুরে সুরে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সাতক্ষীরা জেলা পুলিশ দল, ব্যাটালিয়ন আনসার দল ও কারারক্ষী দলের অংশগ্রহণে প্যারেড অভিবাদন গ্রহণ করেন সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক জনাব মিজ্ আফরোজা আখতার ও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে "বিজয় মেলা-২০২৫" এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিগর্গ, সরকারি বেসরকারি দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024