|
Date: 2025-12-08 19:18:28 |
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে ২০২৫ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনার চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের নব-নির্বাচিত সভাপতি এ্যাড. নূরে আজম বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গভর্নিং বডির নব-নির্বাচিত সদস্য, মোর্তজা আলী, শাহজাদ হোসেন পল্টন, আনোয়ার ইসলাম বিপ্লব, আনিছুর রহমান লিটন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক এস এম তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার, শিক্ষার্থী হযরত ওমর, মারুফা আক্তার, নাজিব হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাদেক আজিজ লাবলু এবং তাজমেরী সুলতানা।
© Deshchitro 2024