মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়ায় এক স্কুল শিক্ষার্থীকে  যৌন নিপীড়নের অভিযোগ এনে লোহাগাড়া  থানায় মামলা দায়ের  হয়েছে। বুধবার ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত  সৈয়দ আলমগীর (৪৭) নামে এক ব্যক্তিকে আসামি করে লোহাগাড়া থানায় এই মামলা দায়ের করেন।


অভিযুক্ত সৈয়দ আলমগীরের বাড়ী  আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মধ্য আমিরাবাদ সৈয়দ পাড়ায়।  তার পিতার নাম মৃত সৈয়দ নুরুল কবির।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোর শিক্ষার্থী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেন।  ৩০ নভেম্বর সকালে মাস্টারহাট এলাকায় প্রাইভেট পড়তে যায়  সে। সকাল ৮টার সময় প্রাইভেট শেষ করে  বাড়ির দিকে রওয়ানা হয় সে।  ফেরার পথে সৈয়দ পাড়া এলাকায় এলে আলমগীর তাকে জরুরি কথা আছে মর্মে  ডেকে নিজের দোকানের ভেতর নিয়ে যান।


এরপর আলমগীর তার  দোকানের দরজা বন্ধ করে তালাবন্ধ করে  এবং ওই ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ছাত্রটির আত্মা চিৎকারে  আলমগীর তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে  সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগের ভিত্তিতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর  মায়ের রুজু করা মামলার অনুবলে অভিযুক্ত আলমগীরকে আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024