|
Date: 2025-12-06 01:58:17 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো রিদুয়ানুল হক নামে এক তরুণ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় পুটিবিলা ইউনিয়নের বিবিসি ইটভাটার সামনে তার মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাখলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮. ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রিদুয়ানের বাড়ী পুটিবিলা নালার কুল এলাকায়। সে ঐ এলাকার আজিজুল হকের পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। নিহতের দিন তথা শুক্রবার বিকেল বেলা তারই দোস্ত মুকিতকে সাথে নিয়ে মোটর বাইকে চড়ে লোহাগাড়া বটতলী স্টেশনের দিকে যাচ্ছিলেন। কিন্তু স্টেশনে যাওয়ার পূর্বে পথিমধ্যে গাছের সাথে ধাক্কা লাগলেই অকালে প্রাণ হারান এই যুবক। তার সাথে থাকা মুকিত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক। রিদুয়ানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024