প্রতিশ্রুতি

কাজী শামীমা রুবী 


কেমন আছ ,আমায় ছাড়া?

যেমন ছিলাম পাগলপারা। 

ছিল শপথ থাকবে পাশে-

প্রেম জেগেছে অভিলাষে।

নীলখামটি কোথায় গেল?

বুকের খাঁচায় যত্ন পেল।

তুমিতো নেই আগের মত-

অভিযোগ যে শত-শত। 

কষ্টগুলো যাওনা ভুলে,

দগ্ধ হৃদয় উঠছে দুলে।

অভিমানটা চোখে মুখে-

প্রেমোসুধা সুপ্ত বুকে।

হাত ধরে হাত একটু হাঁটি 

ভালোবাসা হোক না খাঁটি।

খুনসুটিতে কী পাও মজা?

সম্পর্কটা যায় যে বুঝা।

মনের দুয়ার দাওনা খুলে

গন্ধ ছড়াক খোঁপার ফুলে।

চিরটাকাল আমার হবে?

হারিয়েছি আমি কবে?

আমায় নিয়ে কিসের আশা

সুখ-স্বপ্নের বাঁধবো বাসা।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024