|
Date: 2025-12-04 21:36:34 |
লালপুর ( নাটোর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় লালপুরে চায়ের দোকানদারের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন চায়ের দোকানে মাসুম রেজা তার প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় বাদ জোহর মিলাত ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফী।
© Deshchitro 2024