|
Date: 2025-12-02 19:07:16 |
বেনাপোলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বেনাপোল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি দিকনির্দেশনায় বেনাপোলে পৌর বিএনপির আয়োজনে বেনাপোল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ আলী,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,
উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু।
এ দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024