লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাড়ীতে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের উত্তর আমঝোল এলাকায়। 

এঘটনায় আজ সোমবার  দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম তার নিজ বাড়িতে তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। 

এসময় তিনি বলেন, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র হাফিজুল, সাইফুল, মফিজুল এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এমবস্থায় গত ৩০ তারিখ রাতে হাফিজুলের চাচার বাড়িতে কে বা কাহারা আগুন দেয়। 

এবিষয়টিকে কেন্দ্র করে সাইফুল ইসলাম  হাতীবান্ধা থানায় একটি বাড়ি পুড়ে যাওয়ার এজাহার দায়ের করেন। সেখানে তিনি আমার চাচা নুরল ইসলামসহ আরো অনেককে আসামী করেন। 

এসময় তিনি দাবী করেন হাফিজুলের চাচার বাড়িতে আগুন লাগানোর বিষয়ে আমরা কেউ জড়িত নই। 

তিনি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান মিথ্যা ও হয়রানীমুলক মামলা থেকে মুক্তির জন্য আবেদন জানান। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর চাচা নুরুল ইসলাম, ফরমান আলী ও প্রতিবেশি আবুল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024