অজানা অগ্নিকান্ডে রংপুরের পীরগাছায় একটি বাড়ীর দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। গভীর রাতে জ¦লন্ত আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আমজাদ হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক। 

তিনি জানান, আমাদের বাড়ীতে আমার বৃদ্ধ মা-বাবা ছাড়া আর কেউ ছিলেন না। আমরা রংপুর মেডিকেলে ছিলাম। আমি রংপুর মেডিকেলে থাকা অবস্থায় বাড়ী থেকে ফোন দিয়ে আমাকে জানান, আমার বাড়ীঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমি বাড়ীতে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, রাত ২টায় আমার বাবা-মা ঘুম থেকে জেগে দেখতে পান বাড়ীর চারপাশে দাউদাউ করে আগুন জ¦লছে। কিভাবে আগুন লাগল তা কেউ বলতে পারেনি।

ক্ষতির পরিমাণ উল্লেখ করে আবু বক্কর সিদ্দিক জানান, দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা কোন আসবাবপত্র কেউ সরাতে পারেনি। ঘরে থাকা সুকেস, ফ্রিজ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস সিলিন্ডার, সেলাই মেশিন, কবুতর ৫০টা, মুরগী, খাট ২টা, র‌্যাক ৩টা, আনলা ২টা, ভোটার আইডি কার্ড, দলিলপত্র, নগদ ২৫হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। তিনি জানান, আমার পরনের কাপড় ছাড়া আমাদের বাড়ীর অবশিষ্ট আর কিছুই নেই। আমরা একরাতে নিঃস্ব হয়ে গেলাম। আমরা খোলাকাশের নিচে বসবাস করছি। তিনি সমাজের বিত্তবান ও শুভাকাঙ্খীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর মোবাইল নম্বর: ০১৭৮৭-৯০৭৭০২।   

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024