|
Date: 2025-11-30 21:18:56 |
মোস্তাইজ বিল্লাহ নোয়াগাঁও সুন্নি মাদ্রাসা, ডাকঘর-শ্রীমঙ্গল, উপজেলা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এর জন্য তিনজন শিক্ষক আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ফাজিল পাশ।
অভিজ্ঞ পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মাসিক বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে।
সাধারণ বিষয়ে পাঠদানের জন্য জন্য অনার্স/ডিগ্রি পাশ প্রার্থী এবং আরবি বিষয়ে ফাজিল পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
শিক্ষকতায় আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে মাদরাসার প্রধান শিক্ষক হোসাইন আহমদ বরাবর আবেদন পৌঁছাতে হবে।
প্রয়োজনে প্রধান শিক্ষকের ০১৭৩৩-২৩৫৮৯৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
© Deshchitro 2024