|
Date: 2025-11-30 21:02:34 |
সু'দে'র টাকা নিয়ে ব্যবসায়ী হ'ত্যা'র ঘটনায় দিদার নামে একজনকে আ'ট'ক করেছে র্যাব-১১।
গ্রে'প্তা'র হওয়া মো.ইসমাইল হোসেন ওরফে দিদার (৪০) উপজেলার নারায়ণভট্র গ্রামের ভূঁইয়া বাড়ির মুখলেছুর রহমানের ছেলে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু ।
এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রে'প্তা'র করা হয়।নি'হ'ত আব্দুর রহিম (৫৭) লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে মিথিলা বেকারির মালিক ছিলেন।
র্যাব-১১ জানায়, গত ১০/১২ বছর ধরে উপজেলার আমিশাপাড়া বাজারে মিতালী বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে আব্দুর রহিম। ভিকটিমের সাথে এজাহারনামীয় ১নং আসামির সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে বি'রো'ধ ছিল। গত বুধবার সকাল ১০টার দিকে ১নং আসামিসহ তার সহযোগীরা আমিশাপাড়া বাজারে এই ঘটনা সংগঠিত করে।
© Deshchitro 2024