রংপুরের পীরগাছায় চৌধুরাণী তা’লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী বাজারস্থ একাডেমি চত্ত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌধুরাণী তা’লিমুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক রমজান শেখের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সবুজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তা’লিমুল কুরআন বোর্ডের রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আমজাদ হোসেন, ইমাদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, কাতার চ্যারিটি সংস্থা রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমিনুল হক, চৌধুরানী ফাতিহিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোখলেছুর রহমান, সুন্দরগঞ্জ সবুজ শিক্ষালয় স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাওলানা একরামুল হক, পবিত্রঝার কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম মিলন, বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নুরুন্নবী, চৌধুরানী তা’লিমুল কোরআন একাডেমির পরিচালক শেখ সাদী ও জাফর সাদেক, কৈকুড়ী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনছুর আলী সরকার, সমাজসেবক সাইদুল ইসলাম, জাবেদ আলী সহ আরও অনেকে।

এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উক্ত মাদ্রাসায় নতুন সেশনের জন্য প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024