|
Date: 2025-11-26 18:10:02 |
রাজবাড়ী জেলায় নতুন এসপি মোহাম্মাদ মনজুর মোরশেদ
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে রাজবাড়ী জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামকে শেরপুর জেলায় বদলি করা হয়েছে।
© Deshchitro 2024