রাজশাহীর বাঘায় পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল মাঠে বিএনপি নেতার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত। ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর-২৫) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে স্কুল মাঠে তারুণ্যের সমাবেশের এই অভিযোগ উঠে।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল প্রাঙ্গণের বাইরে বিএনপি নেতার সমাবেশ কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটলা ও হট্টগোলের কারণে তারা ভোগান্তির শিকার হয়েছে। পরীক্ষা দিতে গিয়ে মনোযোগে বিঘ্ন ঘটেছে তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন  বিদ্যালয়ে মাঠে বিএনপি মনোনিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ তারুণ্যের সমাবেশের একটি আয়োজন করেন।  এসময় বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। । সমাবেশ কেন্দ্র করে আগে থেকেই নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হন। এ কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের।

তবে আয়োজকরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু করা হয়।

সরেজমিনে বেলা ২ টার দিকে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ সমাবেশের জন্য প্রস্তুত এবং সমাবেশ কেন্দ্র করে আগে থেকেই নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হন। সারি সারি লাল ও সবুজ রঙের চেয়ার বসানো হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, সমাবেশে আগত লোকজনের বেশিরভাগ সমাবেশের সময়ের আগেই বিদ্যালয় সংলগ্ন মাঠে অবস্থান নেয়। সমাবেশে আগত লোকজনের হৈচয়-হট্টগোল ও তাদের যানবাহনের শব্দে শিক্ষার্থীদের পরীক্ষায় বিঘ্ন ঘটে।

এ বিষয়ে জেলা বিএনপি'র আহবায়ক বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু করা হয়েছে। সমাবেশের কারণে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।

এবিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তারকে একাধিক বার মুটোফনে চেষ্টা করে তার ফোনটি রিসিভ পাওয়া যায়নি ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) অফম আসাদুজ্জামান আসাদ বলেন, বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছিল। একইদিন ওই বিদ্যালয়ে পরীক্ষাও ছিল। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অবগত করেন। সমাবেশে আগত জনগণ যাতে শিক্ষার্থীদের পরীক্ষার বিঘ্ন না ঘটায় সেজন্য আমাদের পক্ষ থেকে ব্যাবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  বলেন,স্কুল মাঠে সমাবেশের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি। ফলে বিষয়টি আমার জানা নেই।#


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024