|
Date: 2025-11-19 23:25:15 |
মিরসরাই উপজেলার বারইয়ারহাটে আদর্শ ও ধার্মিক প্রজন্ম গড়ার মিশনে প্রতিষ্ঠিত দারুস সুন্নাহ মডেল মাদ্রাসারবার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ'র অধীনে অনুষ্ঠিত বার্ষিক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মিরসরাই উপজেলায় প্রথম স্থান অধিকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী, বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম লিটন ও ইঞ্জিনিয়ার আরিফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন হাজী শাহজাহান ভূঁইয়া, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, জালাল উদ্দীন, আব্দুল্লাহ আল মাসুদ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। অনুষ্ঠানে ২০২৪ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ৮৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদানসহ সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
© Deshchitro 2024