|
Date: 2025-11-17 23:30:02 |
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রী পরিবহনকারী বাসে দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ”রাত ১০টা ২০ এর দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
© Deshchitro 2024