জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে আক্কেলপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শুক্রবারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত প্রায় ২'শত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষাসহ নানা পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা পৌর এলাকার রাজকান্দা গ্রামের ৫৫ বছর বয়সী ফিরোজা বেগম জানান, তিনি আগে কখনো ডায়াবেটিস পরীক্ষা করেন নি, আজই প্রথম পরীক্ষা করেছেন। বিনামূল্যে তার ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, আতিয়ার রহমান প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024