ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ সময় মির্জা ফখরুল বলেন, ‘এটি প্রাথমিক তালিকা। আমাদের স্থায়ী কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো সংশোধনী আনতে পারে।’


ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঘোষিত আসন ঢাকা-১৫-এ বিএনপি মনোনয়ন দিয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024