শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইউসুফ আলীর স্ত্রীর নামাজে জানাজা গত ২ নভেম্বর, রবিবার বিকেলে সম্পন্ন হয়েছে। শালফা কাছেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি তৌহিদুল আলম মামুন, শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সদস্য মারুফুল ইসলাম শিমুল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনছান আলী, ছাত্রনেতা রাফি আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত সকলেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024