|
Date: 2025-11-01 19:39:18 |
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরা বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “৪র্থ আন্তঃজেলা র্যাপিড রেটিং দাবা টুর্ণামেন্ট–২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে টানটান উত্তেজনার এই প্রতিযোগিতা।
বাঁটরা সূর্য তরুণ যুব সংঘের আয়োজনে, সাতক্ষীরা ইউনাইটেড চেস ক্লাব ও বাংলাদেশ দাবা ফেডারেশন অনুমোদিত এ টুর্ণামেন্টে আশাশুনি, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর ও মাগুরা জেলার মোট ৪৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে সাতক্ষীরার কবির হোসেন চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন। মাগুরার মিকাইল ইসলাম রানারআপ এবং আশাশুনির ইয়াসিন আরাফাত দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।
খেলা চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহাদাত হোসেন টিটল, ইউপি সদস্য আজগার গাইন, সমাজসেবক আলাউল গাইন ও আলাউল হক। সমাপনী অনুষ্ঠানে মোট ১১ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাপশন: বাঁটরায় আয়োজিত আন্তঃজেলা দাবা টুর্ণামেন্ট–২০২৫ এ অংশ নেওয়া দাবাড়ু ও অতিথিবৃন্দ।
© Deshchitro 2024