২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সংঘটিত নৃশংস ‘পল্টন হত্যাকাণ্ড’-এর বিচার ও ‘খুনি সন্ত্রাসীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় আক্কেলপুর কলেজ বাজারের ধানাহাটি মাঠে এ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. রাশেদুল আলম সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী (জয়পুরহাট-২)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল হাসান দীপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার আমীর। বক্তব্যে এস. এম. রাশেদুল আলম সবুজ বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সেই নৃশংস ঘটনায় নিহতদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত খুনি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, প্রচার সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর আমীর জাকারিয়া হোসেন, পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং “পল্টন হত্যাকাণ্ডের বিচার চাই”শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024