জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৬ অক্টোবর ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়েছে জেলা মাসিক রাজস্ব সভা।


সভায় জেলার রাজস্ব আদায়, ভূমি সেবা ডিজিটালাইজেশন, কর আদায়ের সুষ্ঠু প্রক্রিয়া এবং নাগরিক সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মাঠপর্যায়ে সেবার গুণগত মান আরও বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন, তথ্যের স্বচ্ছতা বজায় রাখা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।


সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং নিজেদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024