স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত শেরপুর জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা ২৫ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে সদর উপজেলার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন ধর্মীয় ও শিক্ষক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, নারী নেত্রী, প্রান্তিক ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার লোকজন। সভায় বক্তারা বলেন, আস্থা প্রকল্প ২০২৩ সালের নভেম্বর মাস থেকে শেরপুরে কাজ করে যাচ্ছে। আস্থা প্রকল্প শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণ মূলক গণতন্ত্রের জন্য নাগরিক প্লাটফর্ম এর নেতৃত্বে পাঁচটি উপজেলায় যুব ফোরাম সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রান্তিক ও সর্বস্তরের জনগণকে শান্তি ও সম্প্রীতির জন্য সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে। বক্তারা বিগত দিনগুলোতে আস্থা প্রকল্পের কাজের মূল্যায়ন করেন। নাগরিক প্লাটফর্ম তাদের নিজ উদ্যোগে বাইরের অর্থায়ন ছাড়াও কাজ করে যাবে বলে সকলে মতামত ব্যক্ত করেন। শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম-এর আহ্বায়ক সহকারী অধ্যাপক (অব.) আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুর জেলার চারজন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে হারুন অর রশিদ দুদু, তাহমিনা জলি, সাইফুল ইসলাম রানু, ফরিদ আহাম্মেদ। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুন্নাহার, একে আজাদ সরকার, মঞ্জুরুল হক, আব্দুল বারিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024