আশাশুনিতে বিচারাধীন সম্পত্তির গাছ কাটা ও আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

‎শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবে উপজেলার জেলপাতুয়া গ্রামের দুখিরাম সানার ছেলে জগদীশ চন্দ্র সানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

‎সংবাদ সম্মেলনে জগদীশ চন্দ্র সানা বলেন, ফকরাবাদ মৌজার ৫৪৮ নং এস এ খতিয়ানের ২২৯৫ দাগে ৩৩ শতক জমির মধ্যে আমার ক্রয়কৃত ১০ শতক বসত ভিটার জমি নিয়ে প্রতিপক্ষ দিপু সানা ও দিনেশ সানার সাথে দীর্ঘদিন যাবত বিবাদ চলে আসছিল। 
‎প্রতিপক্ষরা বিভিন্ন সময় জমির জবর দখলের চেষ্টা করলে আমরা বিজ্ঞ আদালতে ৫০৮৯/২১ ল্যান্ড সার্ভে মামলা দায়ের করি। কিন্তু তদবিরের অভাবে মামলাটি খারিজ হয়ে গেলে আমরা আদেশের বিরুদ্ধে পূণরায় ১৫৮/২৫ নং আপীল করি। আগামী ২১/০১/২০২৬ তারিখে যার শুনানির দিন ধার্য হয়েছে।

‎তিনি বলেন, মামলার চূড়ান্ত রায় এর অপেক্ষা না করে প্রতিপক্ষরা আমাদের উক্ত দখলীয় সম্পত্তি জবর দখল করার পায়তারা করে। তাদের ষড়যন্ত্র জানতে পেরে আমরা বিজ্ঞ আদালতে ১৯/১০/২৫ তারিখে ১৪৫ ধারার আবেদন করি। বিজ্ঞ আদালত বারিত আদেশ প্রদান করেন। 
‎কিন্তু প্রতিপক্ষরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে শনিবার (২৫/১০/২৫) সকাল নয়টার দিকে স্থানীয় ইউপি সদস্য সত্য রঞ্জন বৈরাগীকে সাথে নিয়ে আমার দখলীয় উক্ত সম্পত্তিতে প্রবেশ করে। সত্য বৈরাগীর নির্দেশে প্রতিপক্ষ দিপু, দিনেশ, হাসান, শংকর, হিরোন সহ ২০-২৫ জনের একটি লাঠিয়াল বাহিনী দা, শাবল, কুড়াল ও লাঠি সোটা নিয়ে ফলন্ত পেয়ারা, আম, নারিকেল, কলা গাছ, মেহগনি গাছ, তালগাছ শীতকালীন ফসলের মাচা কেটে তছরুপ করে প্রায় অর্ধ-লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
‎জগদীশ আরও বলেন, আমার মা-বাবা তাদের বাধা দিতে গেলে লাঠিয়ালরা তাদের মারতে উদ্যত হয় এবং এ ব্যাপারে থানা পুলিশ বা মামলা দায়ের করা হলে প্রান নাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে তাদের আস্ফালনে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি‌।
‎সাংবাদিক সম্মেলনে বিচারাধীন নালিশি সম্পত্তির গাছ কর্তন ও বিজ্ঞ আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।###
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024