|
Date: 2025-10-24 12:04:36 |
কিশোরগঞ্জের হোসেনপুরে নানান রকম আয়োজনের মধ্য দিয়ে গ্রাম পুলিশের দফাদার তাহের উদ্দিনের অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজল দফাদার এর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কমান্ডার আব্দুস সাত্তার,কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নিথর পরিবেশে বক্তারা বলেন,
তিনি দীর্ঘদিন যাবৎ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে চাকরি করে আসছেন, মানবিক কাজে তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়। এই মানুষটি যেখানেই থাকবেন ভালো থাকবেন।
কান্না জড়িত কন্ঠে বিদায় বেলায় তাহের উদ্দিন বলেন,আমার চাকুরি জীবনের সমাপ্তি ঘটলো আজকে আপনাদের সঙ্গে দীর্ঘদিন সুখে-দুখে ছিলাম তবে বিদায় সংবর্ধনায় কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সহকর্মীদেরকে এত সুন্দর একটা বিদায় সংবর্ধনার আয়োজন করার জন্য।
পরে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী দফাদারের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় ।
অবসরপ্রাপ্ত বিদায়ী তাহের উদ্দিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপরুরা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
© Deshchitro 2024