ময়মনসিংহ সিটির গাঙ্গিনারপাড় এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন নামে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।।

 

ঘটনাটি ঘটে সোমবার রাত ৮:৩০ মিনিটে আসাদ হোটেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি  ভার্সিটি এলাকার এক কিশোরী  বয়স আনুমানিক ১৫ বছর, তাকে ফাদে ফেলে ওই হোটেলে নিয়ে যায় হুমায়ুন নাম এর এক ব্যাক্তি। পরে হোটেলের দোতলায় কক্ষে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

 মেয়েটি তখন চিৎকার করে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হুমায়ুনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিব্বিরুল ইসলাম ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন ধর্ষণের কথা শিকার করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024