|
Date: 2025-10-21 17:19:53 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, বর্তমানে ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসন, চোরাকারবারি ও চাঁদাবাজি দমন– এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও একই দিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, নারী ও শিশু পাচার এবং নির্যাতন প্রতিরোধ কমিটি এবং সামাজিক সম্প্রীতি কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024