মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

অকাল মৃত্যু সত্যিই খুব বেদনার।  তেমন এক মর্মান্তিক মৃত্যুর  ঘটনা ঘটলো লোহাগাড়া সদর ইউনিয়নে। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড রশিদার পাড়ায় ছাদের সেন্টারিং খুলতে গিয়ে ছাদ ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ আট টার দিকে। নিহত নির্মাণ শ্রমিকের নাম হেলাল উদ্দিন।  তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের কামাল উদ্দীনের পুত্র।  ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বহুতল ভবনে গিয়ে আটকা পড়া ব্যক্তি হেলাল উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্ণিস ধসে পড়ে হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান,  বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  আইনী প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024