৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস ২০২৫ উপলক্ষে ১৭ অক্টোবর শুক্রবার ময়মনসিংহে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) আয়োজিত অনুষ্ঠানে শেরপুর জেলার ঝিনাইগাতীর আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ “বর্ষসেরা ক্রেডিট ইউনিয়ন” সম্মাননা অর্জন করেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চলে ক্রেডিট ইউনিয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন শেরপুরের ঝিনাইগাতীর আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মোঃ ছালেহ আহাম্মদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রেডিট ইউনিয়ন আন্দোলন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুশাসন, স্বচ্ছতা ও সদস্যসেবায় উৎকর্ষতার মাধ্যমে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ময়মনসিংহ অঞ্চলে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপিত হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল- “একটি ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আপনার আর্থিক ভবিষ্যৎকে ক্ষমতায়িত করবে”।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024