|
Date: 2025-10-19 07:44:17 |
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, উপনিবেশিক পাকিস্তানবিরোধী নাচোল বিদ্রোহের কিংবদন্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সুহৃদ, সাম্য-সমাজতন্ত্রের সংগ্রামে কমিউনিস্ট পার্টির আত্মনিবেদিত বিপ্লবী নেতা, কৃষক সমিতির সংগ্রামী নেত্রী, নাচোলের রানীমা খ্যাত শৈলকুপার ভূমিকন্যা আজীবন বিপ্লবী কমরেড ইলা মিত্র'র (১৮ অক্টোবর ১৯২৫ – ১৩ অক্টোবর ২০০২) পিতৃভূমি শৈলকুপায় জন্মশতবর্ষ উপলক্ষে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।
ঐতিহাসিক নাচোল বিদ্রোহের কিংবদন্তি কমরেড ইলা মিত্র'র পৈত্রিক বাড়ি সংরক্ষণ, নাচোল কৃষক আন্দোলনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ বিচারিক রায়কে অবৈধ ঘোষণা, পাঠ্যপুস্তকে জীবনী সংযোজন, ইলা মিত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মিউজিয়াম, গবেষণাগার, স্ট্যাডি সেন্টার, ছাত্রীনিবাস ও সড়ক নামকরণের গণদাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান সিপিবি নেতৃবৃন্দ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শৈলকুপা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সুহৃদ নাচোলের রানিমা ও শৈলকুপার ভূমিকন্যা আজীবন বিপ্লবী কমরেড ইলা মিত্র'র জন্মশতবর্ষ উপলক্ষে আজ ১৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত কর্মসূচিতে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও রেড স্যালুট জ্ঞাপন করা হয়। কমরেড সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব, সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।
© Deshchitro 2024