মোঃ ফজলে রাব্বী, মনপুরা প্রতিনিধি
ভোলা জেলার মনপুরা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন (০৩) মাস বা পরবর্তী আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে বলে জানা গেছে।
ঘোষিত কমিটিতে মোঃ নুরনবীকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন — মোঃ আল আমিন, মোঃ নুর হোসেন ফয়েজি এবং মোঃ ইসমাইল।
এছাড়া সদস্য পদে দায়িত্ব পেয়েছেন — মোঃ মাহমুদুল হাসান, মোঃ ইসমাইল, মোঃ ইউছুফ, মোঃ ইসমাইল হোসেন সিফাত, মোঃ ফারুক, তানিয়া আক্তার, সুফিয়া বেগম, মোঃ ফারুক, মোঃ সালাউদ্দিন, মোঃ আ. রহিম এবং মোছাঃ সুবর্ণা।
বিশ্বস্ত দলীয় সুত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটি আগামী দিনে মনপুরা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024