|
Date: 2025-10-16 21:33:48 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
লোহাগাড়ায় ইয়াবা সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মুবিন। সে বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজির পাড়ার কামাল উদ্দীনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় লোহাগাড়া থানার একটি টিম অভিযান পরিচালনা করে মুবিনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত যুবক মুবিনের নিকট হতে সতেরো পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ এবং সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে স্বীকার করে। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে ।
© Deshchitro 2024