নড়াইল সদর উপজেলায় অবস্থিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়াম খাতুন এইচএসসি- ২০২৫ সালের পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন করেছে।

সে পেয়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫। এই কৃতিত্বপূর্ণ সাফল্যের মাধ্যমে সে আরও এক ধাপ এগিয়ে গেল মানুষের মত মানুষ হওয়া তার স্বপ্নের পথে।

মরিয়ামের পিতা- সোহেল রানা একজন কৃষক এবং মাতা-গুলশানারা বেগম একজন গৃহিণী। সাদাসিধে এই পরিবার তাদের মেয়ের সফলতায় যেমন গর্বিত, তেমনি কৃতজ্ঞও। পরিবারের পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়েছে, যাতে মরিয়াম ভবিষ্যতে একজন মানুষের মত মানুষ হতে পারে ।

শুধু এইচএসসিতেই নয়, তার আগেও শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে মরিয়াম। এস এস সিতেও জিপিএ ৫ পেয়ে কৃতকার্য  হয়েছিল।স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে মরিয়াম জানায়, ‌‌'মানুষ শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারাটা খুবই কঠিন । তাই আমার মূল এবং প্রধান লক্ষ্য হলো সুশিক্ষায় শিক্ষিত হওয়া, দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করা। আজ আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষকদের অবদান অনেক বেশি। কারণ তিনারা আমাদেরকে নিয়ে ভেবেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। সত্যি বলতে শিক্ষকগণ কখনো পড়ে দেননা না, কিন্তু তিনারা যা দেন তা হলো একটা সঠিক দিকনির্দেশনা। যাঁ আমাদের জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে । তারপর আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা-মাকে। কারণ তাঁরা আমাকে মানসিকভাবে শক্তি ও সাহস যুগিয়েছে।

এই অদম্য মেধাবী ছাত্রীর সাফল্যে গর্বিত তার শিক্ষকরা, সহপাঠীরা এবং পুরো মহাবিদ্যালয়। সবার প্রত্যাশা, মরিয়াম  একদিন সমাজের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024