প্রত্যন্ত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি যদিও ময়মনসিংহ সদর উপজেলায়।

কিন্তু আধুনিক সুযোগ-সুবিধা নেই। যোগাযোগ ব্যবস্থা বেহাল দশা।তারপরও শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টায় ও শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল আচরণ এর জন্য প্রতি বছর ভালো রেজাল্ট করে এই স্কুল এর ছাত্র-ছাত্রীরা।

এই বিদ্যালয়ের নাম বিজয় নগর জিকেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

শিক্ষার্থীরা জানায়, আমাদের স্কুলে যেতে নানা দুর্ভোগ হয়। বৃষ্টি হলে রাস্তা দিয়ে যেতে পারি না। আমাদের স্কুল ড্রেস ময়লা হয়ে যায়। ভালো একটি রাস্তা থাকলে আমাদের সুবিধা হতো। স্কুল ড্রেস অপরিষ্কার থাকায় ক্লাসে মনোযোগের ব্যাঘাত হয়।

বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল। এখন শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাথে অবকাঠামোগত উন্নয়ন জরুরী। তবে শিক্ষার পরিবেশ কতটা ভালো হতে পারে, এই বিদ্যালয়টি তার প্রমাণ।

এক অভিভাবক বলেন, বর্তমান সময়ে প্রাইভেট স্কুলের প্রতি আগ্রহ বাড়লেও ব্যতিক্রম এই স্কুল। এই স্কুলের শিক্ষার মান ও শিক্ষকদের আগ্রহ ও ব্যবহার তুলনামূলক অনেক ভালো।

এলাকাবাসীর একমাত্র দাবী বিজয় নগর এর একটি ভালো রাস্তা।শহর থেকে যেন শিক্ষকরা সহজে বিদ্যালয়ে এসে শিক্ষার আলো ছড়াতে পারে। 

অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে আজ ময়মনসিংহ সদরের বেহাল যোগাযোগ ব্যবস্থার মাঝেই দাঁড়িয়ে আছে বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের শিশুদের স্বপ্নপূরণের সোপান ও আলোকিত ভবিষ্যতের প্রতীক।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024