|
Date: 2025-10-13 22:05:31 |
দুর্যোগে ক্ষতি কমাতে প্রস্তুতিই আমাদের মূল শক্তি — একসাথে গড়ি দুর্যোগ সহনশীল বাংলাদেশ
মোঃ ফজলে রাব্বী মনপুরা (ভোলা) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ভোলার মনপুরা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সিপিপির ভিএইচএফ অপারেটর শহিদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, কোস্ট ফাউন্ডেশন, সুশীলন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা সমস্বরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দুর্যোগে ক্ষতি কমাতে আগাম সতর্কতা, প্রশিক্ষণ ও সমন্বিত পদক্ষেপই পারে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে।
সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী মহড়ারও আয়োজন করা হয়।
© Deshchitro 2024