|
Date: 2025-10-13 20:08:11 |
ফুলপুরে চার জুয়াড়ি আটক
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি গ্রাম এর জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) রাত ২ টার দিকে উপজেলার বড় চিলাগাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাদি জানান, জুয়া ও সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে ও অব্যাহত থাকবে সবসময়।
© Deshchitro 2024